হোম > বিশ্ব

মোদির বাসভবনের কাছে উড়ছিল পাকিস্তানি ড্রোন: জারদারি

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি দাবি করেছেন, গত বছর যুদ্ধ চলাকালে তাদের ড্রোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছাকাছি চলে গিয়েছিল। ড্রোনটি অনেকক্ষণ ধরে মোদির বাসণভাবনের ওপর ঘোরাঘুরি করছিল বলেও দাবি করেন তিনি।

এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিন্ধু প্রদেশের মোরোতে এক সমাবেশে জারদারি বলেন, পাকিস্তান বিমান বাহিনীর ড্রোনগুলো ভারতের প্রতিরক্ষা লাইন ভেদ করে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছিল।

তিনি আরো দাবি করেন, পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর আটটি বিমান ভূপাতিত করেছে।

২০২৫ সালের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ পর্যটক ও একজন ঘোড়ার চালক নিহত হন। এ ঘটনার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামেন্পর মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি হয় দুইপক্ষ।

সূত্র: এনডিটিভি/ডিএনএ

আরএ

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা