হোম > বিশ্ব

মাদুরোকে আটকের ঘটনায় চীনের কড়া প্রতিক্রিয়া

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর সিএনএনের।

শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। এরপর স্ত্রীসহ তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া, ভেনেজুয়েলার শাসনব্যবস্থা ধ্বংস করার প্রচেষ্টা বন্ধ করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে চীন।’

বেইজিং এর আগে বলেছিল, তারা একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ শক্তি প্রয়োগে গভীরভাবে মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানায়।

যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

আরএ/এসআই

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী