হোম > বিশ্ব

পরাজয় মানতে বলছে যুক্তরাষ্ট্র, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইরানের

আমার দেশ অনলাইন

ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যেন পরাজয় মেনে নেয়। না হলে আগের চেয়েও বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে। অন্যদিকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তেহরান ।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ‘তার সরকার যুদ্ধ বন্ধে কোনো আলোচনায় অংশ নেয়নি। আমাদের আলোচনার কোনো পরিকল্পনাও নেই।’

একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, ‘ইরান নিজে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেবে এবং তা তখনই হবে, যখন আমাদের নিজস্ব শর্তগুলো পূরণ করা হবে।’ যুদ্ধ শেষ করতে কয়েকটি শর্তও দিয়েছে ইরান।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা করছে, যদিও ইরানের কর্মকর্তারা তা অস্বীকার করেছেন। ক্যারোলিন লেভিট বুধবার বলেন, ‘আলোচনা চলছে।’

সূত্র: আলজাজিরা

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন

মুসলিম নারীকে পুশইন: আসাম সরকারকে জরিমানা করল ভারতীয় হাইকোর্ট

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজ থেকে ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

‘মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন’