হোম > বিশ্ব

গাজায় বন্ধ হচ্ছে না হত্যাযজ্ঞ, নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বন্ধ হচ্ছে না হত্যাযজ্ঞ। এই বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১৭৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজায় কমপক্ষে আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে চলমান হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন এক লাখ ৭ হাজার ৫১২ জন মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ফেরার প্রচেষ্টা চলছে: ইরান

ইউরোপে তেল সরবরাহ কমাচ্ছে সৌদি আরব

মক্কায় হামলাকে মহাপাপ বললেন হারামাইনের দুই ইমাম

নিজে থেকেই ৩ প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনাই

জ্বালানি সংকটে ইউরোপ, বাড়ছে মূল্যস্ফীতির চাপ

আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা সম্মিলিত দায়িত্ব: সৌদি জোট কমান্ডার

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা