হোম > বিশ্ব

যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মাথায় ইসরাইলে স্থগিত থাকা অস্ত্র রপ্তানি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার এক সরকারি মুখপাত্র জানান, আগামী সপ্তাহ থেকে বার্লিন কেস-বাই-কেস মূল্যায়নের ভিত্তিতে পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর ফলে ২৪ নভেম্বর থেকে আগস্টে স্থগিত থাকা রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।

এর আগে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে জনমত ও রাজনৈতিক চাপের কারণে জার্মানি আগস্ট মাসে ইসরাইলে নির্দিষ্ট ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করে। তবে এটি শুধুমাত্র গাজায় ব্যবহৃত হতে পারে এমন আক্রমণাত্মক অস্ত্র ও সিস্টেমের ওপর প্রভাব ফেলেছিল; ইসরাইলের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এই নিষেধাজ্ঞার বাইরে ছিল।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএর তথ্য অনুযায়ী, স্থগিতাদেশের সময়ও জার্মানি অন্তত ২.৪৬ মিলিয়ন ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমতি দিয়েছে, যা “যুদ্ধ অস্ত্র” নয় বরং "অন্যান্য সামরিক সরঞ্জাম" হিসেবে শ্রেণিবদ্ধ।

দেশটির সরকারি মুখপাত্র জানান, জার্মানি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে এবং ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি গাজা পুনর্গঠনে সহায়তা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: নিউ আরব।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির