হোম > বিশ্ব

ইসরাইলের বৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমার দেশ অনলাইন

ইসরাইলের একটি বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে বিবিসি।

ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরাইলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। ২০২২ সালে এটি কয়লা থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া ওপরের দিকে উঠছে।

বিবিসি বলেছে, আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে।

এদিকে ইসরাইল ইলেকট্রিক করপোরেশনের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

মার্কিন হুমকিকে ‘ফাঁকা বুলি’ বললেন গালিবাফ

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা