হোম > বিশ্ব

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন ও আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন ও আফগানিস্তান। রিখটার স্কেলে ফিলিপাইনের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং আফগানিস্তানে ৫ দশমিক ৬।

বুধবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৬ মাইল)।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

মাইতুমের অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা গিলবার্ট রোলিফোর বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এদিকে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১ লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। ইএমএসসি প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছিল।

গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।

সূত্র: এএফপি ও আনাদোলু

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার