হোম > বিশ্ব

সংঘাত নিয়ে উদ্বেগ সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়া এবং বাজারে উদ্বৃত্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রভাব ফেলেছে তেলের বাজারে। এর ফলে আগের দিনের মূল্যবৃদ্ধির কিছুটা প্রভাব কাটিয়ে বুধবার নিম্নমুখী হয়েছে জ্বালানি তেলের বাজার।

ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯০ ডলার ৯৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮১ ডলার ৫৮ সেন্টে নেমেছে।

এর আগে মঙ্গলবার উভয় মানদণ্ডের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

এ বিষয়ে এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তোশিউকি উয়েনো বলেন, চলতি মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে উদ্বৃত্ত থাকার ধারণা জোরালো হয়েছে। ফলে তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো বলেন, হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এতে সরবরাহ উদ্বৃত্তের বর্তমান প্রবণতা কত দিন বজায় থাকবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সূত্র: ডন

আরএ

ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সতর্ক করলেন ট্রাম্প

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, সামনে কী হতে পারে

সিআইএসহ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ইমরান খানের কারাবাস, মামলা ও রাজনৈতিক লড়াই

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছালেন পাকিস্তানের নভোচারী

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী জাহাজে আগুন

গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন

ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের