হোম > বিশ্ব

তেলসমৃদ্ধ নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় খ্রিষ্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এই হুমকি দেন।

ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘নাইজেরিয়ার সরকার যদি খ্রিষ্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে।’

তিনি আরো লেখেন, ‘আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করব। বন্দুক গর্জে উঠবে, যাতে ইসলামি সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়।’ তবে তিনি কোন গোষ্ঠী বা কোন ঘটনাকে ‘নৃশংসতা’ বলছেন, তা স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আমাদের ডিপার্টমেন্ট অব ওয়ারকে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছি। যদি আমরা হামলা চালাই, তা হবে দ্রুত, নির্মম এবং মধুর—যেমনভাবে ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিষ্টানদের ওপর হামলা চালাচ্ছে। সতর্কবার্তা, নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নিক!’

এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিষ্টান নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

নাইজেরিয়া সরকার এখনো ট্রাম্পের হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র : আলজাজিরা

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী