হোম > বিশ্ব

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি।

ওই কর্মকর্তা বলেন, ‘ইরান নিজে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেবে এবং তা তখনই হবে, যখন আমাদের নিজস্ব শর্তগুলো পূরণ করা হবে।’

যুদ্ধ শেষ করতে কয়েকটি শর্তও দিয়েছে ইরান। শর্তগুলোর মধ্যে রয়েছে: শত্রুপক্ষের ‘আগ্রাসন ও গুপ্তহত্যা’ সম্পূর্ণ বন্ধ করা, ইরানের ওপর যাতে যুদ্ধ পুনরায় চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকার নিশ্চিত করা এবং সুস্পষ্টভাবে নির্ধারিত অর্থ প্রদান, অঞ্চলজুড়ে জড়িত সব প্রতিরোধ গোষ্ঠীর জন্য এবং সব রণাঙ্গনে যুদ্ধের সমাপ্তি। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর কর্তৃত্ব প্রয়োগের ক্ষেত্রে ইরানের সার্বভৌম অধিকারের বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি ও নিশ্চয়তা প্রতিষ্ঠার দাবিও তুলেছে দেশটি। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে, তারা শুধু যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ অবসান চান।

সূত্র: বিবিসি

পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর ট্রেনে বিস্ফোরণ: নিহত ২৪, আহত ৮২

চাঁদে মানব অভিযানের লক্ষ্যে এক বছরের মহাকাশ মিশনে যাচ্ছে চীন

ট্রাম্পের ওপর নেতানিয়াহুর প্রভাব কমেছে

পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় মুছে যাচ্ছে কাজী নজরুলের স্মৃতিচিহ্ন

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৩

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের পরবর্তী পর্ব নিয়ে তৎপর পাকিস্তান

পারফিউম, পান্ডা থেকে কম্বল—বিশ্বনেতাদের বিস্ময়কর উপহারের ইতিহাস