হোম > বিশ্ব

জব্দ করা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য শষ্য কিনে ইরানে পাঠানো হবে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জন্য আমেরিকান কৃষি পণ্য কিনতে জব্দকৃত তহবিল ব্যবহার করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। এরফলে মার্কিন কৃষকদের জন্য একটি নতুন বাজার উন্মোচন হবে বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরান খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্র দেশটির জন্য আমেরিকান গম, সয়াবিন ও ভুট্টা কিনতে ইরানের কিছু অর্থ ব্যবহার করবে।

তিনি বলেন, ‘আমাদের জন্য একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর তার নাম হলো মনোরম দেশ ইরান।’

ট্রাম্প আরো বলেন, ‘এটি একটি সুন্দর জায়গা। কেউ কি সেখানে যেতে চান? ইসলামিক প্রজাতন্ত্র ইরান। তারা খাদ্য সংকটে ভুগছে এবং আমরা তাদের কিছু অর্থ নিয়ে তা ব্যয় করব এবং প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব। এই প্রক্রিয়াটি শিগগিরই শুরু হতে চলেছে। এটি বেশ বড় আকারের হবে।’

সূত্র: আনাদোলু

আরএ

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ২৬৪২

ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

ইউক্রেনে আরো ৩ লাখ সেনা মোতায়েন করবে রাশিয়া, দাবি জেলেনস্কির

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ হিতে বিপরীত হবে: ইরানের স্পিকার

বিমানের রুট বদলে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে পরীক্ষা

‘অর্থনৈতিক যুদ্ধ চললে এক ফোঁটা তেলও হরমুজ পার হবে না’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র