হোম > বিশ্ব

হরমুজ প্রণালি এলাকায় নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি এলাকায় মার্কিন নৌবাহিনীর একটি নজরদারি ড্রোন, এমকিউ-৪সি ট্রাইটন নিখোঁজ হয়ে গেছে। উড্ডয়নরত অবস্থায় জরুরি সতর্কতা ঘোষণার কিছুক্ষণ পরেই আজ শুক্রবার ড্রোনটি নিখোঁজ হয়। এমকিউ-৪সি ট্রাইটন হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন, যার দাম ২০ কোটি ডলারেরও বেশি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ওপর প্রায় তিন ঘণ্টা ধরে নজরদারি চালাচ্ছিল। নজরদারি শেষে এটি তার ঘাঁটিতে ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। এটি ইরানের দিকে সামান্য মোড় নেওয়ার সময় ৭৭০০ (সাধারণ জরুরি অবস্থার জন্য) কোড পাঠায় এবং নিচে নামতে শুরু করে। ড্রোনটিকে দ্রুত উচ্চতা হারাতে দেখা যায় এবং এর পরই এটি নিখোঁজ হয়ে যায়।

ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি গুলি করে ভূপাতিত করা হয়েছে, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে সমঝোতা হওয়ার পর ড্রোনটি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল