হোম > বিশ্ব

ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন দেশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তার টার্গেটে রয়েছে কিউবা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক উৎপাদন এবং যুক্তরাষ্ট্রে মাদক পাচার তদারকির অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘তার (পেত্রো) কোকেন কারখানা রয়েছে। সেখানে কোকেন তৈরি হয়। তারা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। তার কর্মকাণ্ডের দিকে নজর রাখতে হবে।’

ভেনেজুয়েলার অভিযানের আগে ট্রাম্প বারবার কারাকাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের অভিযোগ তোলেন।

এছাড়া, কিউবারও সমালোচনা করেছেন ট্রাম্প। কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন এবং কিউবার কয়েক দশকের অর্থনৈতিক দুর্দশার জন্য এর নেতৃত্বকে দায়ী করেন। তিনি ইঙ্গিত দেন, কিউবা শিগগিরই মার্কিন নীতিবিষয়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

ট্রাম্প বলেন, ‘সেখানকার মানুষ বহু বছর ধরে কষ্ট সহ্য করেছে। আমরা কিউবার মানুষকে সাহায্য করতে চাই, আমরা সেইসব মানুষকেও সাহায্য করতে চাই, যারা কিউবা থেকে এসে এ দেশে বাস করছেন।’

আরএ/এসআই

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

২৫ বছর পরও ‘সবে শুরু’ বললেন এরদোয়ান

ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে জরুরি নির্দেশনা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

নালা খুঁড়তে গিয়ে স্বর্ণের ভান্ডার পেলেন শিক্ষার্থী

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

‘হরমুজ খোলা বা বন্ধের এখতিয়ার শুধু ইরানের’

ভাষণ বা টুইট করে হরমুজ দখল করা যায় না, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা জারি