হোম > বিশ্ব

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

আন্তর্জাতিক অপরাধ আদালত

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেসিডেন্ট থাকাকালে ‘মাদকবিরোধী অভিযানে’ কমপক্ষে ৭৬ জনকে হত্যায় জড়িত ছিলেন। খবর আল জাজিরার।

গত মার্চ মাস থেকে নেদারল্যান্ডসের একটি আটক কেন্দ্রে বন্দি রয়েছেন ৮০ বছর বয়সী দুতার্তে।

তাকে তিনটি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার আইসিসির চার্জশিট প্রকাশ করা হয়। এরমধ্যে মধ্যে বেশ কয়েকটি সংশোধনীও অন্তর্ভুক্ত রয়েছে।

আইসিসির ডেপুটি প্রসিকিউটর মামে মান্দিয়ায়ে নিয়াং বলেছেন, দুতার্তে হত্যাকাণ্ডের পরোক্ষ সহযোগী ছিলেন। এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশসহ অন্যরা।

দুতার্তের প্রেসিডেন্ট থাকাকালীন মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ বিনাবিচারে নিহত হয়েছিলেন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

দুতার্তের বিরুদ্ধে প্রথম অভিযোগ, তিনি দাভাও সিটিতে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯ জনকে হত্যায় জড়িত ছিলেন। সেসময় তিনি শহরের মেয়র ছিলেন।

অন্য দু’টি অভিযোগ ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে মাদকবিরোধী অভিযানের সঙ্গে সম্পর্কিত।

এরআগে গত মার্চে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ম্যানিলা থেকে দুতার্তেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠায় ফিলিপাইন।

তিনি তার কথিত মাদকবিরোধী অভিযানের জন্য কোনো ক্ষমা চাননি। ওই অভিযানে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যদিও মানবাধিকার কর্মীদের ধারণা প্রকৃত সংখ্যা এর থেকে বেশি।

সাবেক মেয়র ও সাবেক প্রসিকিউটর দুতার্তে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতৃত্ব দিয়েছেন।

আরএ

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে