হোম > বিশ্ব

হামলা করে আমাকে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। এ হামলা তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না বলেও জানান তিনি।

গুলির ঘটনার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে আটকাতে পারবে না। আমি জানি না এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল কি না। আমরা যা জানি তার ভিত্তিতে আমি মনে করি না, এর পেছনে কোনো যোগসূত্র আছে।’

তবে ট্রাম্প এর আগে সংশয় প্রকাশ করে বলেছিলেন, ‘এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র আছে কি না, তা বলা কঠিন। তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। হামলাকারী একাই ছিলেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ইরানের দেওয়া আলোচনার প্রস্তাব পছন্দ না হওয়ায় মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরএ

জর্ডানে নথিবিহীন বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল: গালিবাফ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

লেবাননে ইসরাইলি সেনা নিহত

শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করছে ইরান: গালিবাফ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

ইরান যুদ্ধে নিরপেক্ষ থাকায় জিনপিং ও পুতিনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ১১ জাহাজ

নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প