হোম > বিশ্ব

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই: নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই। তিনি সাংবাদিকদের বলেন, সাগর ও জর্ডান নদীর মাঝে দুই রাষ্ট্রের কোনো স্থান নেই।

ইসরাইলের আসন্ন নির্বাচনের পর পুনরায় ক্ষমতায় এলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়া হবে কি না—এ বিষয়ে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমি যে ব্যাপক জাতীয় সরকারের নেতৃত্ব দিতে চাই, তার একটি নীতি হলো দুই রাষ্ট্রের কোনো সুযোগ নেই। সাগর ও জর্ডান নদীর মাঝে দুই রাষ্ট্রের কোনো স্থান নেই।’

তিনি আরো বলেন, ‘এখন, আপনারা আমার কাছে জানতে চাইছেন। তিন বছর আগে এ বিষয়ে জনগণ বিভক্ত ছিল। জনগণের বেশির ভাগই এর বিরোধিতা করলেও একটি উল্লেখযোগ্য অংশ একে সমর্থন করেছিল। আমি মনে করি যে এখন পরিস্থিতি বদলে গেছে। এটি এখন একটি চুক্তির ভিত্তি।’

এর আগে, তিনি লেবাননের সঙ্গে কাঠামো চুক্তিকে একটি ঐতিহাসিক অর্জন এবং ইরান ও হিজবুল্লাহর ওপর একটি বিশাল আঘাত হিসেবে বর্ণনা করেন।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন, যুক্তরাজ্যের ব্যাংকের বিরুদ্ধে মামলা

বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানিতে কোন দেশের কত প্রতিষ্ঠান

ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ১৯

বারবার যুদ্ধবিরতি, আবারো যুদ্ধ—যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ৬ মাসের ঘটনাপ্রবাহ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় শেয়ার বাজারে ধস, বাড়ছে বন্ড বিক্রি

ইসরাইলের সঙ্গে ৩৬০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে গ্রিস

লাশ উদ্ধার থেকে ত্রাণ পৌঁছানো—নেপালের দুর্গম পাহাড়ে ‘ত্রাতা’ ড্রোন

ডুবেছে কলকাতা, বড় বিপদের পূর্বাভাস

জাপানে এক বছরে ১৪ হাজারের বেশি ভালুক নিধন

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান