হোম > বিশ্ব

রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তির মেয়াদ শেষ, জাতিসংঘের উদ্বেগ

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের করা সবশেষ পরমাণু চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বুধবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। কাজেই তারা কতগুলো পরমাণু অস্ত্র মোতায়েন করবে, সে বিষয়ে আর বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে রাশিয়া। এদিকে, মস্কোর এ মন্তব্যে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিতে ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেডের সীমা আরো ১২ মাস বাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।

মন্ত্রণালয় জানায়, ‘আমরা ধরে নিচ্ছি যে ‘নিউ স্টার্ট’ চুক্তির পক্ষগুলো চুক্তির প্রেক্ষাপটে আর কোনো বাধ্যবাধকতা দিয়ে আবদ্ধ নয়।’

‘নিউ স্টার্ট’ চুক্তিতে দু’পক্ষ কতগুলো পরমাণু অস্ত্র মোতায়েন রাখতে পারবে, তা নির্দিষ্ট করা ছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। চুক্তিটি ২০১১ সালে কার্যকর হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর ২০২১ সালে চুক্তিটির মেয়াদ আরো পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় উদ্বেগ জানিয়েছেন। মস্কো ও ওয়াশিংটনকে বিলম্ব না করে একটি নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর