হোম > বিশ্ব

সন্দেহভাজন ১১৫ আইএস সদস্যকে আটক করল তুরস্ক

আতিকুর রহমান নগরী

তুরস্কে ক্রিসমাস ও নববর্ষকে লক্ষ্য করে পরিকল্পিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। খবর বিবিসির।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের দপ্তর জানায়, শহরজুড়ে ১২৪টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন “সাংগঠনিক নথি” জব্দ করা হয়েছে।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আইএস সমর্থকেরা চলতি সপ্তাহে তুরস্কের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল, বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১১৫ জনকে আটক করা হলেও আরও ২২ জন সন্দেহভাজনের খোঁজে অভিযান চলছে।

প্রসিকিউটরের কার্যালয় আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তুরস্কের বাইরে থাকা আইএস কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল।

এর আগে আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে তুর্কি গোয়েন্দা সংস্থার অভিযানে আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মাত্র দুই দিন পর এই গ্রেপ্তারের খবর আসে। ওই অভিযানে আইএসের একটি আঞ্চলিক শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক তুর্কি নাগরিককে আটক করা হয়। তার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে আইএস-সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। সিরিয়ার সঙ্গে দেশটির প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে এখনও আইএসের কিছু সক্রিয় উপস্থিতি রয়েছে।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, যিনি তুরস্ক সরকারের ঘনিষ্ঠ মিত্র, আইএসের অবশিষ্ট সদস্যদের নির্মূল করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, সম্প্রতি তিন মার্কিন নাগরিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়া জুড়ে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর আগে চলতি মাসের শুরুতে আইএস বন্দুকধারীদের হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন।

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব