হোম > বিশ্ব

আত্মহত্যা করতে না চাইলে হামলা বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো হবে। কারণ যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেও ইরানকে পরাজিত করতে পারেনি।

টেলিভিশন সাক্ষাৎকারে নাকদি দাবি বলেন, বিপুল সামরিক বাজেট থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে, তাহলে তারা আমাদের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করবেÑযদি তারা আত্মহত্যার পথ বেছে নিতে না চায়।’

ইরানের পাল্টা হামলার পর মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক তৎপরতা সীমিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয়ের উদাহরণ টেনে নাকদি বলেন, সামরিক শক্তি ও ব্যয়ের সঙ্গে সব সময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফল মেলে না।

এদিকে, আইআরজিসি সম্প্রতি মার্কিন জনগণের উদ্দেশে প্রকাশিত এক চিঠিতে ইরানের সামরিক ও কৌশলগত সাফল্যের বিষয়গুলো তুলে ধরেছে বলে জানান নাকদি।

ফ্লাইদুবাইয়ের ঘটনায় কি ইরান জড়িত, যা বললেন নেতানিয়াহু

ড. সিতি হাসমাহর জানাজা নিয়ে রাজনীতি না করার আহ্বান

যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত

নামাজই ইরানের শক্তির উৎস: সর্বোচ্চ নেতা

বিমানকাণ্ডের পেছনে কে, বলা এখনই সম্ভব নয়: নেতানিয়াহু

এআইয়ের ভবিষ্যৎ হুমকি নিয়ে শঙ্কিত ৭৩ শতাংশ মার্কিনি

ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা ইরাকের

ভারতে মুসলিমবিরোধী হেট ক্রাইম বাড়ছে