হোম > বিশ্ব

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ড, ৬০ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো অনেকে। খবর আল জাজিরার।

ওয়াসজিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি রাষ্ট্রূীয় সংবাদ সংস্থা আইএনএকে জানিয়েছেন, বুধবার রাতে একটি শপিং সেন্টার এবং এতে থাকা একটি রেস্তোরাঁয় মর্মান্তিক অগ্নিকাণ্ড হয়। এতে নিহতের সংখ্যা প্রায় ৬০ জনে পৌঁছেছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনী আটকা পড়া অনেক মানুষকে উদ্ধার করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং ৪৮ ঘন্টার মধ্যে তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে জানান গভর্নর।

ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একটি পাঁচ তলা ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরএ

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে