হোম > বিশ্ব

হরমুজ প্রণালি নিয়ে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড নিয়ে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান ‘খুবই খারাপ’ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘শোনা যাচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী ট্যাংকার থেকে ইরান ফি নিচ্ছে। যদি তারা নিয়ে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।’

তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মাত্র দুই দিন আগে এই যুদ্ধবিরতি শুরু হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দেন, ইরান যদি ‘সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে’ হরমুজ প্রণালি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখতে রাজি থাকবে।

তবে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি এখনো স্বাভাবিকভাবে চালু হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে জাহাজ চলাচল সীমিত রয়েছে।

সূত্র: সিএনবিসি

‘আমি কাতারে বোমা ফেলেছি’— দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

লেবাননে ইসরাইলি হামলায় ৩ বছরে ৯ হাজার নিহত

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

‘এই অবিচার স্মরণীয় হয়ে থাকবে’—রাজনীতিবিদদের ক্ষোভ

ইরানের হামলার শঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ইরান যুদ্ধে তথ্য ফাঁস, মরিয়া হয়ে ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

ট্রাম্পের ‘ঐতিহাসিক’ তেল চুক্তিতে কী পেল ভেনেজুয়েলা

ইরানের হামলার জবাবে তিন তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল