হোম > বিশ্ব

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক ও পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দক্ষিণ লেবাননে সাংবাদিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন।

অন্যদিকে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে আজ ভোরে একটি ইসরাইলি হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ‘ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন’ তাদের এ সদস্যদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।

সংস্থাটি নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন— আদেল আতেফ কাদ্দুহ, হুসাইন আলী দারউইশ, হাসান মুসা নুর আল-দিন, আলী হাসান জাহা এবং ইব্রাহিম জাহের আবু জাইদ।

সংস্থাটি জানিয়েছে, আজ জাওতার আল-গারবিয়া শহরে ইসরাইলি আগ্রাসী হামলার সময় মানবিক দায়িত্ব পালনরত অবস্থায় তারা শহীদ হয়েছেন। সূত্র- আল জাজিরা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান