হোম > বিশ্ব

ইরানের আশপাশে অবস্থান করবে মার্কিন বাহিনী: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে। বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি মানতে ব্যর্থ হলে ইরানে ফের ভয়াবহ হামলা চালানোর হুমকিও দিয়েছেন তিনি।

ট্রাম্প তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যতক্ষণ না স্বাক্ষরিত প্রকৃত চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী ইরানের ভেতরে ও তার আশপাশে অবস্থান করবে।’

তিনি বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়... তাহলে গোলাগুলি শুরু হবে, আর তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ ও শক্তিশালী।’

ট্রাম্প আবারও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে—এ বিষয়ে একমত হওয়া গেছে।

ট্রাম্প আরো বলেন, ‘এরই মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী প্রস্তুতি ও বিশ্রাম নিচ্ছে এবং প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করছে।’

সূত্র: সিএনবিসি

আরএ

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা

ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে সরানোর দাবি

মার্কিন সাংবাদিককে অপহরণকারীর ১৫ বছরের কারাদণ্ড

ইসরাইলপন্থি সংগঠনকে বিপুল অর্থ অনুদান গাজা শান্তি পর্ষদ নেতার

ইরান-আমেরিকা যুদ্ধ শেষ করতে কাজ করছে তুরস্ক

হিমাচলে ৯ ‘জলবোমা’, হিমবাহ গলে বাড়ছে ভয়

ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা, পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

পাহাড়ের ৪ হ্রদ খালি করছে নেপাল, বিপজ্জনক অবস্থায় আরো ১৭

ইরানের তিন ট্যাংকারে মার্কিন হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা