হোম > বিশ্ব

হরমুজ প্রণালিতে ফেলে রাখা মাইন খুঁজে পাচ্ছে না ইরান

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

হরমুজ প্রণালি বন্ধে মাইন পেতেছিল ইরান। তবে সেই মাইনগুলো এখন খুঁজে পাচ্ছে না দেশটি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, মাইনগুলো খুঁজে না পাওয়ায় হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য পুরোপুরি খুলে দিতে পারছে না তেহরান।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয় এই সংকীর্ণ পথ দিয়ে। এই জটিলতা এখন ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকেও কঠিন করে তুলছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পরপরই ইরান ছোট নৌকা ব্যবহার করে হরমুজ প্রণালিতে মাইন পাতে।

মার্কিন কর্মকর্তারা বলেন, কোথায় কোথায় মাইন রাখা হয়েছে তার পুরো হিসাব রাখা হয়নি। আবার কিছু মাইন এমনভাবে রাখা হয়েছিল, যেগুলো সরে যেতে পারে। ফলে এখন সব মাইনের অবস্থান নিশ্চিতভাবে জানা সম্ভব হচ্ছে না।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সতর্ক করে দেয়, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো সমুদ্রমাইনের সঙ্গে সংঘর্ষে পড়তে পারে। তবে, টোল প্রদানকারী জাহাজগুলোর যাতায়াতের জন্য তারা আরেকটি পথ খোলা রেখেছিল।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করবেন ব্রিটিশ রাজা চার্লস

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

চীনের আইনসভা থেকে ৬ জেনারেল বরখাস্ত

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরাইলি বাহিনী: নেতানিয়াহু

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

সহজে মিটছে না মেলোনি-ট্রাম্পের বিরোধ