হোম > বিশ্ব

পাকিস্তানগামী বিমানে শহীদ শিশুদের ছবি, যে বার্তা দিলেন ইরানি স্পিকার

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাকে বহনকারী বিমানের মধ্য থেকে তোলা একটি ছবি এখন চলে এসেছে আলোচনায়।

বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছিল মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিনেই এই হামলা চালায় মার্কিন-ইসরায়েলি জোট। এতে অনেক শিশু প্রাণ হারায়।

গালিবাফ এক্স প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করে লেখেন, ‘এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব১৬৮।’ এটি ছিল মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশু ও কর্মীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন।

ওই হামলায় কমপক্ষে ১৬৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনা এখন ইরানের কূটনৈতিক বার্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

যুদ্ধবিরতির টানাপোড়েন, সামরিক উত্তেজনা এবং নাজুক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে। গালিবাফের এই পদক্ষেপ আলোচনার আগেই একটি জোরালো বার্তা দিয়ে দিল।

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি