হোম > বিশ্ব

সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে ৮ শিক্ষার্থীর মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেআগর সমুদ্রসৈকতে প্রবল স্রোতে ডুবে পুনের আট কিশোর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের প্রত্যেকের বয়স ১৬ বছর। তারা আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স অ্যাকাডেমি’র শিক্ষার্থী।

পুলিশ জানায়, ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে ও ছয় শিক্ষকসহ ৪৮ জনের একটি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামলে গভীরতা ও স্রোত সম্পর্কে ভুল ধারণার কারণে তারা ভেসে যায়।

স্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠানের মালিক ভাউ মারুতি সালুঙ্খে ও তার দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে আটজনের লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

নিহতরা হলেন—তান্ময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডভালকর ও কৌস্তুভ সন্দীপ দৌন্ড।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে শোক প্রকাশ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা সফরের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারির কথা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

আরএ

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: পুতিন

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

ট্রাম্প-বিরোধী অবস্থান নিয়ে নোবেল দৌড়ে কার্নি

মদিনায় হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

সিইসির বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ১৬৩ ধারা জারি, বন্ধ মেট্রো স্টেশন

ইরান যুদ্ধ ও অর্থনীতির চাপ, মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নামলেন ট্রাম্প

ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফায়দা হাসিলের চেষ্টা নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে আরো ২ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র