হোম > বিশ্ব

২০টি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংসের দাবি আফগানিস্তানের

আতিকুর রহমান নগরী

আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তিনি জানান, সেই সময় বেশ কয়েকটি সামরিক অস্ত্রও জব্দ করা হয়েছে এবং মোট ২০টি পাকিস্তানি নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে।

রোববার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি আরো জানান,“ আমাদের এই প্রতিশোধমূলক হামলার সময় নয়জন আফগান সেনাও শহীদ এবং ১৬ জন আহত হয়েছে।”

মুখপাত্র আরও বলেন যে অভিযানটি কাতার ও সৌদি আরবের অনুরোধে মধ্যরাতে বন্ধ করা হয়েছে। তিনি দাবি করেন যে এই প্রতিক্রিয়ামূলক অভিযান ডুরান্ড লাইন বরাবর পরিচালিত হয়েছে।

এদিকে, আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি করেছে পাকিস্তান। শনিবার দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এ পোস্টগুলো দখলে নেয়া হয় বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পোস্টে থাকা আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে।

উল্লেখ্য,পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।

কুকুরের মাংস ভক্ষণ ক্ষুধার্ত যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ