হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৭১ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে আরো ৭১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন প্রাণ হারান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া পাঁচজন ফিলিস্তিনি ইসরাইলি ড্রোন হামলায় নিহত হয়েছেন।

যদিও ইসরাইল সরকার আল-মাওয়াসিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে। লাখ লাখ ফিলিস্তিনিকে সেখানে স্থানান্তরিত করতে বাধ্য করেছে। তবে ইসরাইলি সেনাবাহিনী নিয়মিতভাবে দুর্বল এবং জনাকীর্ণ তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের ওপর মারাত্মক আক্রমণ চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ইসরাইলি অবরোধের কারণে ক্ষুধায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ, বিশ্বের শতাধিক সংস্থা এবং সরকার গাজায় ইসরাইলের মানবসৃষ্ট দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করে আসছে। গাজা উপত্যকায় সাহায্য কেন্দ্রগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

শুধুমাত্র শনিবারেই, ৪২ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে নিহত হয়েছেন।

এদিকে, যুদ্ধবন্ধে ইসরাইলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, ‘যথেষ্ট হয়েছে।’ যুদ্ধ বন্ধের এবং বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন তারা।

আরএ

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি