হোম > বিশ্ব

সুদানের সেনাপ্রধানের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

আতিকুর রহমান নগরী

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সাথে দেখা করেছেন। (সৌদি প্রেস এজেন্সি)

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।

এসপিএর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সুদানের সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, প্রতিমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাঈদ বিন মোহাম্মদ আল-আইবান, অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান এবং সুদানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আলি হাসান জাফার। খবর আল আরাবিয়া।

এদিকে আলাদাভাবে আফ্রিকার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মাসাদ বোলুস সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ বলেন, “বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পারস্পরিক আগ্রহের অন্যান্য বিষয়ও আলোচনায় এসেছে।”

নিজের পোস্টে মার্কিন দূত বোলুস প্রিন্স খালিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আলোচনা ছিল “ফলপ্রসূ ও ভবিষ্যতমুখী,” যা আঞ্চলিক সংঘাত নিরসন এবং মিত্রদের মধ্যে অভিন্ন অগ্রাধিকারের অগ্রগতিতে সহায়ক হয়েছে।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব সফরের সময় বোলুস সুদানের সেনাপ্রধান আল-বুরহানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তবে আল আরাবিয়া ইংলিশ এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই লড়াই দেশটিতে তীব্র মানবিক সংকট সৃষ্টি করেছে এবং বিস্তীর্ণ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে।

সৌদি আরব সুদানের সংকট নিরসনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছে। এর মধ্যে শান্তি আলোচনায় সহায়তা ও মানবিক সহায়তা প্রদান অন্তর্ভুক্ত, পাশাপাশি সংঘাতের অবসান ও স্থিতিশীলতায় প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসআর

ইরান সন্ত্রাসবাদের অন্যতম প্রধান শিকার: পেজেশকিয়ান

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ২০

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, আহত ২৩

ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না: পেজেশকিয়ান

চীনা সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন পাইলট গ্রেপ্তার

২০২৫ সালে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে ইসরাইল

ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ বিদেশি নাগরিক নিহত, গ্রেপ্তার ৮

ইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানাল সিআইএ

যুক্তরাষ্ট্রের নৌযানে কিউবার অভিযানে নিহত ৪

দুই মুসলিম কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ট্রাম্পের