হোম > বিশ্ব

পরমাণু অস্ত্র না ছাড়লে ইরান নামে কোনো দেশ থাকবে না

ট্রাম্পের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি চান না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। রোববার এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে, তাহলে দেশটি ‘টিকেই থাকবে না’।

তিনি বলেন, ‘তারা এখন বিপর্যস্ত। তারা পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে। তারা আমাদের কাছে সবকিছু তুলে দেবে। আমরা যা যা করতে চাই, তারা তার সবই করবে এবং জানেন কি? তারা হয়তো আবার একটি মহান দেশ গড়বে। কিন্তু যদি তারা তা না করে, তাহলে তাদের কোনো দেশ থাকবে না। তাদের কোনো দেশই থাকবে না।’

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ে ইরানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি সত্য কি না, তিনি যাচাই করবেন। তবে এমন কিছু হলে যুক্তরাষ্ট্র দ্রুত তা বন্ধ করে দিতে পারবে। তিনি বলেন, ‘আমরা দুই মিনিটের মধ্যেই এটি বন্ধ করে দিতে পারি, এত দ্রুত যে আপনি অবাক হয়ে যাবেন।’

সূত্র: আলজাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল