হোম > বিশ্ব

আবুধাবিতে ইউক্রেনের বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র–রাশিয়া

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল

ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের সঙ্গে রুশ প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মঙ্গলবার মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এবিসি নিউজ ও ফিন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে বলা হয়, সোমবার ড্রিসকল রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন এবং আলোচনা মঙ্গলবারও চলার কথা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ সমাধান নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আবুধাবির আলোচনাটি এর আগে প্রকাশ্যে জানানো হয়নি।

ফাইন্যানশিয়াল টাইমস আরও জানায়, ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভও আলোচনায় উপস্থিত থাকবেন। তবে রুশপক্ষের প্রতিনিধিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদমাধ্যমকে বলেন, “এ বিষয়ে বলার মতো কিছু নেই। আমরা গণমাধ্যমের খবর পর্যবেক্ষণ করছি।”

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির