হোম > বিশ্ব

হরমুজ থেকে মাইন সরাতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণ করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

ট্রাম্প বলেন, আগে যুক্তরাষ্ট্র নেটো জোটকে নিয়ে খুবই হতাশ ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইনমুক্ত করতে সহায়তা করতে চায়। প্রণালিটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা এ প্রণালি পরিষ্কার করব এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ নিয়ে আসছে এবং যুক্তরাজ্যসহ পশ্চিমা সামরিক জোট নেটোর আরও কয়েকটি দেশও তা করবে। আমার জানা মতে, যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইন অপসারণকারী জাহাজ পাঠাচ্ছে। সূত্র: ফক্স নিউজ

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল