মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্রের মজুদ রয়েছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে তারা পূর্ণমাত্রায় সক্ষম। সিঙ্গাপুরে শাংরি-লা সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করতে ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত।
হেগসেথ বলেন, ‘প্রয়োজনে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য আমরা যথেষ্ট সক্ষম; এজন্য আমাদের যথেষ্ট অস্ত্রের মজুত রয়েছে। আমরা অত্যাধুনিক ও প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখি।’
তিনি আরো বলেন, ধনী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। শুক্রবার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।
হেগসেথ বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যদি কোনো আধিপত্যবাদী শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র একটি ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: আল জাজিরা
আরএ