হোম > বিশ্ব

ব্রাজিলে টর্নেডোর আঘাত, নিহত ৫

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইন্ডিয়া

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩০ জন। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শুক্রবার ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে। খবর আল আরাবিয়ার।

স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, পারানা রাজ্যের রিও বনিতো দো ইগুয়াকু পৌরসভায় ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় অনেক বাড়িঘর। গাছপালা উপড়ে যায়।

পারানা রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ৩০ জন গুরুতর বা মাঝারি আহত এবং প্রায় ১০০ জন সামান্য আঘাত পেয়েছেন।

পারানার গভর্নর সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষেণ করা হচ্ছে।

রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

ক্যাম্প ডেভিডে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের গোপন বৈঠক

কিউবায় জ্বালানি নেওয়া জাহাজ আটক করল মার্কিন কোস্ট গার্ড

বোরকা পরায় লেবার রুমে নার্সদের ঢুকতে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা

ইয়েমেনের তাইজে তীব্র লড়াইয়ে ৮০ যোদ্ধা নিহত

‘নিকাব পরার শর্তে রাজি হয়নি কেউ, পাইলট শুনে সব পাত্রীই রাজি’

ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করে বিমান বিধ্বস্তের চেষ্টা করেছিলেন কো-পাইলট

ফ্লাইদুবাইয়ে হামলাকারী পাইলটের পরিচয় প্রকাশ

‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’