হোম > বিশ্ব

ইরান যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রকে আরো ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প

বারাক ওবামা

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রকে আরো ঝুঁকির মুখে ফেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তার প্রশাসনের সময় ২০১৫ সালে তেহরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। অথচ ট্রাম্পের শুরু করা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে এবং দেশটির নিরাপত্তাঝুঁকি বেড়েছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচার চালাচ্ছেন ট্রাম্প ও তার বিরোধীরা। এর অংশ হিসেবে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার উপকণ্ঠে মরো শহরে এক সমাবেশে বক্তব্য দেন ওবামা। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পক্ষে ট্রাম্পের যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।

ওবামা বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তার প্রশাসন ২০১৫ সালে তেহরানের সঙ্গে যে চুক্তি করেছিল, তা দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কার্যকর ভূমিকা রেখেছিল।

তিনি বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়েও সমালোচনা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিগুলো হামলার শিকার হয়েছে। প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিকেরা। আহত হয়েছেন কয়েক শ মার্কিন নাগরিক।

ওবামা আরো বলেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে। এতে দেশটি আরো ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর ইরানের কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই অবস্থানের কারণে তেলের দাম বেড়েছে বলেও মনে করেন ওবামা। তিনি বলেন, ‘এ কারণেই তেলের দাম বেড়েছে।’

এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করলেন খামেনি

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন, নাসিরউদ্দিন শাহ বললেন, ‘আমি দিমাগি নকশাল’

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

ভিন্নমত হলেই মুনাফিক বলার সমালোচনা আনোয়ার ইব্রাহিমের

নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের নিন্দা রাশিদা তালিবের

পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি

মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় ইস্তাম্বুলে তিন দিনব্যাপী সম্মেলন শুরু

মুসলিম সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র

ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ, হরমুজ নিয়ে যে কথা হলো

ইরানে ফের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রস্ততি নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের