হোম > বিশ্ব

ইরানের ওপর হামলা বন্ধ, যুদ্ধবিরতির ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যা আছে

আমার দেশ অনলাইন

ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলা থেকে সরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এ ঘোষণা দেন তিনি। এ ঘোষণায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

মূল পয়েন্টগুলো

  • ট্রাম্প জানিয়েছেন তিনি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ এবং ফিল্ড মার্শাল অসীম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • তাদের অনুরোধ ছিল ইরানের উদ্দেশ্যে পাঠানো ধ্বংসাত্মক হামলা স্থগিত রাখা।
  • এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে।
  • ট্রাম্প বলেছেন এই যুদ্ধবিরতি হবে দ্বিপাক্ষিক।
  • তিনি ইসরায়েলের বিষয়টি সরাসরি উল্লেখ করেননি, যারা ইরান এবং লেবাননেও হামলা চালিয়ে আসছে।
  • যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি কার্যকর ১০ দফার প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
  • এই দুই সপ্তাহ সময় চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
  • ট্রাম্পের ভাষায় দীর্ঘমেয়াদী সমস্যাটি এখন সমাধানের কাছাকাছি রয়েছে। সূত্র: আল-জাজিরা 

নেপালের বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ১৭ হাজারের বেশি শিশুর

ফের বিতর্কে ভারত, ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার

হ্যাকারদের কবলে তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসন শুরু, ২৯ সেপ্টেম্বর ফিরবে প্রায় ১৫০০ রোহিঙ্গা

ভয়াবহ বন্যায় নেপালজুড়ে উদ্ধার তৎপরতা, মোতায়েন ৯ হাজারের বেশি সদস্য

‘মুসলিম দেশের বিরুদ্ধে আগ্রাসনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না’

ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান

চীন-নেপাল সীমান্তের গিয়েরং বন্দর ভেসে যাওয়ার ভয়াবহ ফুটেজ

জার্মানিতে প্রাণঘাতী গ্রীষ্ম: তাপপ্রবাহে রেকর্ড ১৫ হাজার ৮০০ মৃত্যু