হোম > বিশ্ব

ইরানের হামলার পর আকাশসীমা বন্ধ করল কুয়েত

আমার দেশ অনলাইন

ইরানের হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিল কুয়েত। বৃহস্পতিবার কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখবে এবং ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠিয়ে দেবে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, কুয়েত রাষ্ট্রের ওপর ইরানি হামলা এবং এর ফলে এই অঞ্চলের বেসামরিক বিমান চলাচলের জন্য সৃষ্ট সম্ভাব্য ঝুঁকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে বিপদের কারণগুলো দূর হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং বিমান চলাচল আবার শুরু হবে।

সূত্র: জিও নিউজ

আরএ

সবচেয়ে প্রাচীন, গভীরতম ও বিস্তৃত তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার

অস্তিত্ব রক্ষায় কংগ্রেসের শরণাপন্ন মমতা

বিশ্বজুড়ে প্রতি ৭০ শরণার্থীর মধ্যে একজনই জোরপূর্বক বাস্তুচ্যুত: ইউএনএইচসিআর

মাস্কের ৪ হাজার ৪০০ কর্মীও পরিণত হচ্ছেন মিলিয়নেয়ারে

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ বছরে বেড়েছে দ্বিগুণ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৮ সামরিক স্থাপনায় ইরানের হামলা

সৈকতে ছাতা নিতে মানা

হরমুজে দুই জাহাজে ইরানের হামলা

জর্ডানে ইরানের হামলার জেরে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

পরাজয়ের দ্বারপ্রান্তে দুই নেতা