হোম > বিশ্ব

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

আতিকুর রহমান নগরী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আল জাজিরা, বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী গণমাধ্যমগুলো এই সংবাদ ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচার করেছে।

কাতারভিত্তিক আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন এবং সেই অসুস্থতার সঙ্গে লড়াই করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো। প্রতিবেদনে তার সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সেনাশাসনবিরোধী আন্দোলনে আপসহীন অবস্থান এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ তথ্য জানিয়েছে। 

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি জানায়, তার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা গুরুতর ছিল এবং শেষ পর্যায়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনকে ‘সংঘাতপূর্ণ’, ‘নাটকীয়’ ও ‘সংগ্রামময়’ হিসেবে বর্ণনা করেছে এবং তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

এসআর

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

স্কুলশিশুদের হত্যায় নীরব ছিলেন, কুমিরের কান্না বন্ধ করুন—ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে আরাগচি

আমেরিকান জনগণের সমর্থন হারিয়েছে ইসরাইল, এরপর কি রাজনীতিবিদদের পালা

নিরাপত্তা পরীক্ষায় বাস্তব ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল গুগলের জেমিনাই

হরমুজ দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনের দাবি যুক্তরাষ্ট্রের

আফ্রিকায় ভুট্টার দাপটে হারিয়ে যাচ্ছে পুষ্টিকর ঐতিহ্যবাহী ফসল

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

রাশিয়ার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায় শক্তিশালী সাইবার হামলা

বাব আল-মান্দেবে তীব্র সংঘর্ষ, সাত হুথি সদস্য নিহতের দাবি ইয়েমেন সরকারের

রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি