হোম > বিশ্ব

যুদ্ধবিরতি নিয়ে পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ

আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ এক ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) প্রায় দেড় ঘণ্টা হয় তাদের ফোনালাপ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধবিরতি নিয়ে দুই প্রেসিডেন্ট আলোচনা করেছেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফোনালাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা নিরসনে কিছু প্রস্তাব তুলে ধরেন পুতিন। তিনি এ বিষয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার ওপর জোর দেন বলে জানা গেছে।

ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন।

একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও আলোচনা হয়।

বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ফোনালাপ কূটনৈতিক তৎপরতার নতুন ইঙ্গিত বহন করতে পারে।

সূত্র: সিএনএন, আল–জাজিরা

অভিযোগ নেই, বিচার নেই— তবু ইসরাইলি কারাগারে নির্যাতনের শিকার গাজার চিকিৎসক আবু সাফিয়া

গাজার সব বাসিন্দাকে ৭ বছরের মধ্যে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলি মন্ত্রীর

২৭ দিন মহাসাগরে ভেসে অবশেষে উদ্ধার, প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

তেলের ধাক্কা সামলে ভারতের জিডিপিতে চমক, হিসাব নিয়ে প্রশ্ন

মরিচায় জীর্ণ হয়ে বন্দরে ফিরল ইউএসএস আব্রাহাম লিংকন

ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার মধ্যে গুলাগুলি, আহত ৩

ইন্দোনেশিয়ায় স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ৮০০ অসুস্থ

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল