হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত অবশ্যই রক্ষা করতে হবে: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

লেবাননে যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি তাদের অবশ্যই রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, মার্কিনিদের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

শুক্রবার লেবাননে দায়িত্বপ্রাপ্ত ইরানের দূতের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।

লেবাননে দখলদার ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে আরাগচি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী লেবাননে হামলা বন্ধ করতে হবে।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা শুরু করবেন না। সূত্র: আল জাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল