হোম > বিশ্ব

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত ৩

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তাজিকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ওই তিনজন আফগানিস্তান থেকে অনুপ্রবেশ করেছিলেনা। এরপরই সংঘর্ষ শুরু হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার তাজিক সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা খোভার জানিয়েছে, শামসিদ্দিন শোখিন জেলার কাভো গ্রামে মঙ্গলবার তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশ করে।

তাজিকিস্তান বলছে, সন্ত্রাসীরা তাজিক সীমান্তরক্ষীদের আত্মসমর্পণের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায় এবং সশস্ত্র প্রতিরোধের প্রস্তাব দেয়। তারা সীমান্ত চৌকির একটিতে সশস্ত্র আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল। পরে সীমান্তরক্ষীদের অভিযানে তারা নিহত হন।

ঘটনাস্থল থেকে তিনটি এম-১৬ রাইফেল, একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, সাইলেন্সারসহ তিনটি বিদেশি পিস্তল, ১০টি হ্যান্ড গ্রেনেড, একটি নাইট-ভিশন স্কোপ, বিস্ফোরক এবং অন্যান্য গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর