হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে অচলাবস্থা নিরসনে দু’পক্ষের সমঝোতা, সিনেটে বিল পাস

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটিয়ে উঠতে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা। এরফলে রেকর্ড ৪০ দিন ধরে চলা শানডাউনের অবসান হবে বলে আশা করা হচ্ছে। খবর এনবিসি নিউজের।

সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে রিপালিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের কারণে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোন অগ্রগতি হয়নি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরই সিদ্ধান্ত হয় ভোটের।

এরপর ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের একটি দল সিনেটে রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে সমর্থন দিয়েছে। যার ফলে ৪০ দিনের অচলাবস্থার পর যে কোনো অগ্রগতির প্রথম পদক্ষেপ। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি পরিষেবা সম্পূর্ণভাবে পুনরায় চালু করার পথ খুলে দিতে পারে।

তবে এখনো বেশ কিছু বাধা রয়ে গেছে। চুক্তিটি এখনো হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাস হওয়া প্রয়োজন। পাশাপাশি চুক্তির বিরোধিতাকারী ডেমোক্র্যাটরা প্রক্রিয়াটি ধীর করে দিতে পারে।

শাটডাউনের কারণে লাখ লাখ সরকারি কর্মী বেতন পাচ্ছেন না।

আরএ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখল ইইউ

এপস্টেইন ফাইল: সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেপ্তার

অতিথির বর্ণবাদী মন্তব্য সম্প্রচার করায় ক্ষমা চাইলো বিবিসি

‘ইসরাইলি মডেল’ ঘিরে মোদি সরকারের নীতিতে নতুন বিতর্ক

ক্যারিবিয়ান সাগরে মাদক সন্দেহে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

বাণিজ্য চুক্তি নিয়ে 'টালবাহানা করা' দেশগুলোকে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

এবার চাঁদের বুকে ইলন মাস্কের 'শহর', আসলেই কি সম্ভব

ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

শিক্ষার্থীদের বিক্ষোভের অধিকার আছে, তবে ‘লাল রেখা’ মানতে হবে: ইরান

লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন পুতিন: জেলেনস্কি