হোম > বিশ্ব

সৌদি-কাতারে আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানে নতুন হামলার প্রস্তুতি

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরানে সম্ভাব্য নতুন করে সামরিক হামলার প্রস্তুতির মধ্যেই সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তায় আরো দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা ও একজন আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সৌদি আরবে একটি প্যাট্রিয়ট ব্যাটারি মোতায়েন করা হয়। দেশটির একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা সুরক্ষায় এটি ব্যবহার করা হচ্ছে। আরেকটি ব্যাটারি কাতারে পাঠানো হয়েছে, যার লক্ষ্য একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনা সুরক্ষা দেওয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করলে দেশ দুটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় ওয়াশিংটন তাদের পাশে থাকবে—এই আশ্বাস দেওয়ার অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে আবারও বোমা হামলা শুরু করা হবে কি না, তা তিনি বিবেচনা করছেন।

অ্যাক্সিওস জানায়, আগস্টের শুরুতে সৌদি আরব ও কাতারের নেতারা ট্রাম্পকে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলাসহ বড় ধরনের সামরিক অভিযান না চালানোর আহ্বান জানিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, এর প্রতিশোধ হিসেবে ইরান সৌদি ও কাতারের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

জ্বালানি মজুত না ছাড়লে ডিজেল বন্ধের মার্কিন হুমকি প্রত্যাখ্যান ইইউর

ফের বিক্ষোভে উত্তাল দিল্লি, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৭ শতাধিক

ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের

মহাকাশে কিরগিজস্তানের প্রথম স্যাটেলাইট

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

ট্রাম্প-মোদি ফোনালাপের পরও ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি অনিশ্চিত

মালয়েশিয়া থেকে প্রত্যাবাসিতদের নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ-সহিংসতা, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

সমুদ্রে চীনের গোপন সামরিক ঘাঁটিতে নতুন চমক