হোম > বিশ্ব

ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনে কাতারের নিন্দা

আতিকুর রহমান নগরী

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) কাতারের আইন পরিষদ শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের তীব্র নিন্দা জানান।

টিআরটি ওর্য়াল্ডের প্রতিবেদনে কাতারের আমির বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ-বিরতি লঙ্ঘন করে এমন সব কাজই করেছে, যা গাজাকে মানুষের জীবন-ধারণের অনুপযুক্ত এলাকায় পরিণত করেছে। আমরা ইসরাইলের এসব অবৈধ অনুশীলনের তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করছি।

আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কাতারের আমির বলেন, আমরা আরো নিশ্চিত করি যে, গাজা উপত্যকা ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

এসময় গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলার কথাও উল্লেখ করেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এমন একটি রাষ্ট্রের ওপর হামলা করে ইসরাইল সব আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করেছে।

এর আগে যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। চলমান যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইলি বিমান হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে যে, তারা বড় ধরনের বাধা, ইসরাইলি হামলা এবং ধ্বংসস্তূপ সত্ত্বেও ইসরাইলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আইআরজিসির ১৪ সৈন্য নিহত

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ৬১% মানুষ ইরানে হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করেন

মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ও অর্থনৈতিক বয়কট কর্মসূচি

যুদ্ধ ক্ষমতা আইনে আপত্তি ট্রাম্পের, বললেন সমালোচকরা দেশপ্রেমিক নয়

লেবাননের প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরান যুদ্ধে ড্রোন-বিমান ও রাডারসহ যেসব সামরিক অস্ত্র হারাল যুক্তরাষ্ট্র

মমতাকে সরাতে মোদি-শাহের নজিরবিহীন নির্বাচন

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে বিপর্যস্ত ১৬ মার্কিন ঘাঁটি