হোম > বিশ্ব

মিত্রদের কাছে ইরান চুক্তির খসড়া পাঠালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের শান্তিচুক্তি খসড়া ইসরাইলসহ মিত্রদের কাছে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘনের নতুন ঘটনা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে চেষ্টা করছে উভয় পক্ষ।

ট্রাম্প যে খসড়াটি শেয়ার করেছেন, তা মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক দিন ধরে প্রচারিত খসড়া থেকে খুব একটা আলাদা নয়। এই খসড়া অনুযায়ী, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে এবং ইরানকে জব্দকৃত প্রায় ১২ বিলিয়ন ডলার (৯ বিলিয়ন পাউন্ড) পর্যন্ত সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এর লক্ষ্য হবে ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে আনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে ৬০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এমন আলোচনা শুরু করা। এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, নির্দিষ্ট সময়ের জন্য আরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধান। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা ত্যাগ করবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেছেন যে উভয় পক্ষই একটি চুক্তির কাছাকাছি রয়েছে, কিন্তু তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি