হোম > বিশ্ব

কৃষ্ণসাগরে তুরস্কের তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালুগলু জানিয়েছেন, কৃষ্ণসাগরে তুরস্কের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় জাহাজটিতে ২৭ জন তুর্কি নাবিক ছিলেন। হামলা হলেও সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি।

টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলতে পারি যে, ট্যাংকারটি তুর্কি কোম্পানির পরিচালিত বিদেশি পতাকাবাহী। এটি রাশিয়া থেকে অপরিশোধিত তেল বোঝাই করেছিল। মধ্যরাতের পর আমাদের জরুরি কল সেন্টারে বিস্ফোরণের খবর জানানো হয়।’

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: আনাদোলু

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল