হোম > বিশ্ব

বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে ইরান যুদ্ধ: ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসা সকলের স্বার্থের জন্যই জরুরি। কারণ হিসেবে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি একথা বলেন।

ম্যাক্রোঁ বলেন, ‘সকলের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীলতা ফিরে আসা এবং বিশ্বের অর্থনীতিগুলোকে আশ্বস্ত করা দরকার।’ এই সম্মেলনে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।

হরমুজ প্রণালি ও ইরানের বন্দরে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয়ী ইরান। এতে বিশ্বের জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল