হোম > বিশ্ব

ইরানের হরমুজ কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ বিভাগ এ কথা জানিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয় দেখভাল করতে এই সংস্থা প্রতিষ্ঠা করেছে ইরান। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়ে থাকে এই জলপথ দিয়ে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর দেশটি হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কেউ এই কর্তৃপক্ষকে সহযোগিতা করলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের জন্য ইরানি সামরিক বাহিনীর সর্বশেষ প্রচেষ্টা প্রমাণ করে যে, শাসকগোষ্ঠী নগদ অর্থের জন্য মরিয়া হয়ে উঠেছে।’

পারস্য উপসাগরীয় এই প্রণালি কর্তৃপক্ষ গত সপ্তাহে একটি মানচিত্র প্রকাশ করে সংকীর্ণ জলপথটির উভয় পাশের বিস্তৃত জলভাগের ওপর তেহরানের দাবি পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: রয়টার্স

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ