হোম > বিশ্ব

চলমান যুদ্ধ বন্ধে যেসব শর্ত দিল ইরান

আমার দেশ অনলাইন

চলমান যুদ্ধ শেষ করতে কয়েকটি শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান বলছে, তখনই যুদ্ধ শেষ হবে, যখন তাদের দেওয়া শর্তগুলো পুরণ করা হবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি শর্ত দিয়েছে ইরান। এগুলো হলো:

  • শত্রুপক্ষের ‘আগ্রাসন ও গুপ্তহত্যা’ সম্পূর্ণ বন্ধ করা।
  • ইরানের ওপর যাতে যুদ্ধ পুনরায় চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
  • যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকার নিশ্চিত করো এবং সুস্পষ্টভাবে নির্ধারিত অর্থ প্রদান।
  • অঞ্চলজুড়ে জড়িত সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য এবং সকল রণাঙ্গনে যুদ্ধের সমাপ্তি।
  • পাশাপাশি হরমুজ প্রণালির ওপর কর্তৃত্ব প্রয়োগের ক্ষেত্রে ইরানের সার্বভৌম অধিকারের বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি ও নিশ্চয়তা প্রতিষ্ঠা।

এর আগে চলমান যুদ্ধ বন্ধে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলজাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছেন বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছেন। এখন তারা এর জবাবের অপেক্ষায় আছেন।’

সূত্র: বিবিসি

ভারতে প্রতিদিন বন্ধ হচ্ছে ১৩ স্কুল

গাজা গণহত্যার জেরে ইসরাইলিদের প্রতি মার্কিনিদের সমর্থনে ধস

ভারতে ভারী বর্ষণে ১০ জনের প্রাণহানি

তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

এরদোয়ানের পিস্তল নিয়ে মধুর সমস্যায় ন্যাটো নেতারা

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা