হোম > বিশ্ব

ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ, যে কথা হলো

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি ও বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

বিবৃতিতে বলা হয়, এই যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছেন এরদোয়ান। তিনি বলেন, সংঘাতময় ৪০ দিনের পর এ দুই সপ্তাহের বিরতি একটি স্থায়ী শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।

তিনি এই সময়কে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর জোর দেন। সেই সঙ্গে এই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান জোর দিয়ে বলেন, একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টায় তুরস্ক তার সমর্থন আরো জোরদার করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে বলেন, তেহরান আলোচনার জন্য একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব দিয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ১০ দফা প্রস্তাবে আগ্রাসন বন্ধে মার্কিন প্রতিশ্রুতি, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেওয়া এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

এরদোয়ানের পিস্তল নিয়ে মধুর সমস্যায় ন্যাটো নেতারা

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেন সাড়ে ৪ কোটি মানুষ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প

হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় খুঁজছেন ট্রাম্প

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, আতঙ্কে বিদেশিরা